২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সকাল ৭:৩৭
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সকাল ৭:৩৭

বাংলাদেশ বিমানের ম‍্যানচেষ্টার-টু সিলেট সরাসরি ফ্লাইট বাতিলের প্রতিবাদে, জগন্নাথপুর উপজেলা প্রবাসী সংঘ, ওল্ডহ‍্যামের উদ্যোগে এক বিশাল প্রতিবাদ সভা।

Share Option;

ইউরোভিশন ডেস্ক : অদ্য 2/02/2026 ইং.রোজ সোমবার স্হানীয় মিলেনিয়াম সেন্টারে জগন্নাথপুর উপজেলা প্রবাসী সংঘের উদ্যোগে মানচেষ্টার টু সিলেট বিমান ফ্লাইট বন্ধের প্রতিবাদ ও বহাল রাখার দাবিতে এক বিশাল প্রতিবাদ সভার আয়োজন করা হয়। উক্ত প্রতিবাদ সভায় আফাজ উদ্দিন সাহেবের সভাপতিত্বে ও দেওয়ান মহসিন উদ্দিন এর পরিচালনায় কোরআন থেকে তেলাওয়াত করেন বদরুল ইসলাম রফু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওল্ডহ্যাম কাউন্সিলের এক্স- মেয়র ও বর্তমান ডেপুটি লিডার কাউন্সিলর আব্দুল জব্বার সাহেব, Education cabinet member কাউন্সিলর মোহন আলী, district chairman কাউন্সিলর আব্দুল মালিক। উপদেষ্টা মন্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা সৈয়দ সুরুক মিয়া, নাজমুল ইসলাম ও সপিক মিয়া।


অতিথি বৃন্দ তাদের বক্তব্য জগন্নাথপুর উপজেলা প্রবাসী সংঘের এই প্রতিবাদ সভার সাথে একাত্মতা ঘোষণা করেন এবং স্পষ্ট ভাষায় জানিয়েছেন যদি মানচেষ্টার টু সিলেট ফ্লাইট অব্যাহত রাখা না হয় তাহলে নর্থ ইংল্যান্ড সহ সারা যুক্তরাজ্যের প্রবাসীদের নিয়ে তীব্র থেকে তীব্রতর আন্দোলন গড়ে তোলার ডাক দেওয়া হবে ইনশাআল্লাহ। এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের সহ- সভাপতি আজিজুর রহিম মিছবা , মমিন আহমেদ, তরাজ মিয়া, লতিফুর রহমান, আব্দুল হাকিম, সহ-সাধারণ সম্পাদক দবির মিয়া, গোলাম রব্বানি, জুয়েল মিয়া, হেলাল মিয়া, খলিলুর রহমান লিক্সন, মুজিবুর রহমান, মুজিবুর বক্সি, সৈয়দ রুহেল, হাসান আহমেদ, জমসর আলী, মুজিবুর রহমান,সাকির হোসাইন সহ আরও অনেকেই। কমিউনিটির অন্যান্য সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন বানিয়াচুং ওয়েলফেয়ার এর চেয়ারম্যান শামীম আহমেদ, সিলেট সদর এশোসিয়েশন এর সাধারণ সম্পাদক সোহাগ আহমেদ, মৌলভী বাজার এশোঃ এর চেয়ারম্যান মাজেদুল ইসলাম, বিশ্বনাথ Education trust এর ফরিদ উদ্দিন, দাদা ভাই ফাউন্ডেশন এর চেয়ারম্যান সহেল মিয়া ,ওল্ডহ্যাম সেন্ট্রাল মসজিদের সাধারণ সম্পাদক আব্দুল কাহার, দিরাই প্রবাসী সংঘের উপদেষ্টা আব্দুল মতিন তালুকদার। এছাড়া কমিউনিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন তৈয়ব আলী সাহেব, সোনা মিয়া , আছাব মিয়া , উস্তার খান, কলমধর আলী,রাকিব মিয়া, সত্তার মিয়া সহ আরও অনেকেই। বক্তাগণ তাদের বক্তব্য মানচেষ্টার টু সিলেট বিমান ফ্লাইট বন্ধের তীব্র প্রতিবাদ জানান এবং অবিলম্বে তাহা পুনরবহাল রাখার আহ্বান জানিয়েছেন। বক্তাগণ তাদের বক্তব্যে আরও বলেন যদি আমাদের যৌক্তিক দাবী মানতে নারাজ হন তাহলে লন্ডন হিথ্র ফ্লাইট বন্ধের ডাক দেওয়া সহ দেশে বিদেশে আন্দোলনের লেলিহান অগ্নিশীখা জালিয়ে দেওয়া হব। প্রতিবাদ সভায় সমাপনী বক্তব্য রাখেন ও সভার সমাপ্তি ঘোষনা করেন আফাজ উদ্দিন সাহেব ।


Share Option;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *