৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রাত ২:৪৪
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রাত ২:৪৪

জগন্নাথপুরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা যুক্তরাজ্য প্রবাসী দেওয়ান সোহাগ আলম।

Share Option;

নিজস্ব প্রতিবেদক:পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জগন্নাথপুর উপজেলাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট তরুণ সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা, বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী দেওয়ান সোহাগ আলম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। সকল ভেদাভেদ ভুলে একে অপরের সাথে খুশির আনন্দ ভাগাভাগি করে নেওয়ার নামই ঈদ। জগন্নাথপুর উপজেলার সর্বস্তরের জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।”
তিনি আরও উল্লেখ করেন যে, প্রবাসে থাকলেও তার মন সবসময় জগন্নাথপুরের মাটি ও মানুষের টানে পড়ে থাকে। পবিত্র এই দিনে তিনি সবার সুস্বাস্থ্য কামনা করেন এবং ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
পরিশেষে, তিনি দেশ ও বিদেশের সকল বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক”।


Share Option;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *