৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
ভোর ৫:২৬
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
ভোর ৫:২৬

সুনামগঞ্জের দিরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল সভাপতি আটক।

Share Option;

দিরাই প্রতিনিধি :-সুনামগঞ্জের দিরাই’র ফাতেমা নগর কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি চেষ্টাকালে রাজানগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিজানকে আটক করে পুলিশের হেফাজতে দিয়েছে সেনাবাহিনী। সকাল ১১ টায় ফাতেমা নগর ভোট কেন্দ্রের ভিতরে সেনা বাহিনীর উপস্থিতিতে ছাত্রদল সভাপতি জৈনক ব্যক্তির সাথে ঝগড়া করার চেষ্টা করে। এসময় দিরাই শাল্লা আসনে ধানের শীষ প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট রুদ্র মিজান উপস্থিত ছিলেন। একপর্যায়ে সেনাবাহিনী ছাত্রদল সভাপতি মিজানকে ধাওয়া দিলে দৌড়ে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়।
পরে সেনাবাহিনী মিজানকে আটক করে গাড়িতে তুলে রাখে। কিছুক্ষণ পর ধানের শীষ প্রতীকের প্রার্থী নাছির উদ্দীন চৌধুরীর প্রধান নির্বাচনী এজেন্ট রুদ্র মিজান ছাত্রদল নেতাকে ছাড়িয়ে নিতে গাড়ির অদূরে থাকা সেনাবাহিনীর মেজর কাছে কথা বলতে যান।একটু পর দেখা যায় সেনাবাহিনীর লোকজন রুদ্র মিজানকে ধরে এনে গাড়িতে তুলে রাখে।
খবর পেয়ে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সনজিব সরকার সেখানে উপস্থিত হয়ে রুদ্র মিজানকে ছেড়ে দিলেও ছাত্রদল নেতা মিজানকে পুলিশের কাছে হস্তান্তর করেন সেনাবাহিনী। দিরাই থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী বলেন ফাতেমা নগর কেন্দ্র থেকে মিজান নামে একজনকে ধরে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।


Share Option;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *