৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রাত ২:৪৪
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রাত ২:৪৪

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলার 1 নং কলকলিয়া ইউনিয়নবাসীকে যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক আমির হোসেনের ঈদ শুভেচ্ছা।

Share Option;

নিজস্ব প্রতিবেদক ,লন্ডন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশবাসী ও 1 নং কলকলিয়া ইউনিয়নবাসীকে ঈদ মোবারক ও শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আমির হোসেন।
এক বার্তায় তিনি বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই আনন্দ ছড়িয়ে পড়ুক ধনী-দরিদ্র নির্বিশেষে সকলের ঘরে ঘরে।”
তিনি আরও উল্লেখ করেন যে, প্রবাসে থাকলেও হৃদয়ের টানে তিনি সবসময় দেশের মানুষের পাশে থাকতে চান। ঈদের এই আনন্দ যেন সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনেও হাসির ঝিলিক বয়ে আনে, সেই আহ্বান জানান তিনি।
পরিশেষে আমির হোসেন সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সুখ-শান্তি কামনা করে বলেন, “পবিত্র ঈদের শিক্ষা থেকে আমরা যেন ধৈর্য ও সহমর্মিতার শিক্ষা গ্রহণ করি এবং একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলি। সবাইকে আবারও ঈদ মোবারক।”

আমির হোসেন
বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী
যুক্তরাজ্যে প্রবাসী।


Share Option;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *