১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রাত ১:১৪
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রাত ১:১৪

জগন্নাথপুরে পবিত্র রমজানে বিশিষ্ট সমাজসেবক দেওয়ান মহসিন উদ্দিনের উদ্যোগে নগদ অর্থ বিতরণ।

Share Option;

ইউরোভিশন ডেস্ক:পবিত্র মাহে রমজান উপলক্ষে সমাজসেবী ব্যক্তিত্ব দেওয়ান মহসিন উদ্দিন-এর উদ্যোগে এবং দেওয়ান ফাউন্ডেশন-এর সৌজন্যে নগদ অর্থ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধর পাশা ও আশে পাশে এলাকার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। আয়োজকরা জানান, রমজানের শিক্ষা হলো সংযম, সহমর্মিতা ও মানবসেবা। সেই লক্ষ্য থেকেই প্রতিবছরের মতো এবারও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে দেওয়ান ফাউন্ডেশন।

দেওয়ান ফাউন্ডেশনের অন্যতম সদস্য দেওয়ান মহসিন উদ্দিন বলেন, “সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। রমজান আমাদের সেই দায়িত্ব ও মানবিকতার শিক্ষা দেয়।” তিনি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন।

নগদ অর্থ পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবকরা অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন।


Share Option;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *