২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
ভোর ৫:১৯
২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
ভোর ৫:১৯

নাছির উদ্দীন চৌধুরীর দুর্গে এডভোকেট শিশির মনিরের হানা, (দিরাই–শাল্লায়) বিজয়ের প্রত্যাশা জোরালো।

Share Option;

ইউরোভিশন ডেস্ক:সুনামগঞ্জ-২ (দিরাই–শাল্লা) আসনে রাজনৈতিক মাঠে নতুন গতি সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের প্রভাবশালী রাজনৈতিক বলয় হিসেবে পরিচিত নাছির উদ্দীন চৌধুরীর ঘাঁটিতে এবার দৃঢ় অবস্থান জানালেন এডভোকেট শিশির মনির। দিরাই ও শাল্লার বিভিন্ন এলাকায় ধারাবাহিক গণসংযোগ, সভা-সমাবেশ ও নেতাকর্মীদের সক্রিয় উপস্থিতিতে নির্বাচনী মাঠে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, এডভোকেট শিশির মনিরের আগমনে সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। তরুণ সমাজ, পেশাজীবী এবং তৃণমূল নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তার পক্ষে জনসমর্থনের চিত্র স্পষ্ট করছে। অনেকেই মনে করছেন, এতদিন যে এলাকাকে নাছির উদ্দীন চৌধুরীর শক্ত ঘাঁটি হিসেবে বিবেচনা করা হতো, সেখানে এবার শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে।
এ সময় একাধিক পথসভায় এডভোকেট শিশির মনির বলেন,
“দিরাই–শাল্লার মানুষ পরিবর্তন চায়। উন্নয়ন, ন্যায়বিচার ও স্বচ্ছ রাজনীতির পক্ষে জনগণ ঐক্যবদ্ধ হলে বিজয় অনিবার্য।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাঠপর্যায়ের পরিস্থিতি ও জনসম্পৃক্ততা বিবেচনায় এডভোকেট শিশির মনির এই আসনে বিজয়ের প্রত্যাশা তৈরি করতে সক্ষম হয়েছেন। ভোটের দিন যত এগিয়ে আসছে, দিরাই–শাল্লার রাজনীতি ততই উত্তপ্ত ও চমকপ্রদ হয়ে উঠছে।


Share Option;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *