৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রাত ২:৪৮
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রাত ২:৪৮

জগন্নাথপুর ও শান্তিগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন জননেতা মাওলানা বশির উদ্দিন।

Share Option;

নিজস্ব প্রতিবেদক,লন্ডন।
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনের আপামর জনসাধারণসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মাওলানা বশির উদ্দিন।
এক শুভেচ্ছা বার্তায় মাওলানা বশির উদ্দিন বলেন, “মাসব্যাপী সিয়াম সাধনার পর আনন্দ ও উৎসবের বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভ্রাতৃত্বের বন্ধন। এই আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে ঘরে।”
তিনি আরও বলেন, “শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার সর্বস্তরের মানুষ আমার হৃদয়ের খুব কাছের। প্রবাসে থাকলেও আমার মন সবসময় এলাকার মানুষের জন্য পড়ে থাকে। আমি দোয়া করি, এই পবিত্র দিনটি সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক।”
মাওলানা বশির উদ্দিন পবিত্র ঈদের এই মহিমান্বিত ক্ষণে সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি বিনীত আহ্বান জানিয়ে বলেন, “আমাদের আশেপাশে থাকা অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কথা যেন আমরা ভুলে না যাই। ঈদের আনন্দ যেন সবাই মিলে উপভোগ করতে পারি, সেই প্রচেষ্টা আমাদের সবার থাকা উচিত।”
শুভেচ্ছা বার্তার শেষে তিনি দেশ ও জাতির কল্যাণ কামনাসহ জগন্নাথপুর ও শান্তিগঞ্জবাসীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।

মাওলানা বশির উদ্দিন
সুনামগঞ্জ ৩ আগামী জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিস।যুক্তরাষ্ট্র প্রবাসী ।


Share Option;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *