২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সকাল ৭:৩৬
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সকাল ৭:৩৬

লন্ডনের আরাম-আয়েশ ছেড়ে দেশে ফিরছেন ছাত্র শিবির সিলেট মহানগরের সাবেক দায়িত্বশীল আব্দুল হাকিম।

Share Option;

ইউরোভিশন ডেস্ক:দীর্ঘদিন যুক্তরাজ্যের লন্ডনের লুটনে অবস্থানের পর দেশের টানে বাংলাদেশে ফিরে আসছেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির সিলেট মহানগরের সাবেক আইন সম্পাদক এবং সিলেট সিটি ১০ নম্বর ওয়ার্ড এর আগামী দিনের কান্ডারী বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব
আব্দুল হাকিম।
প্রবাসজীবনের আরাম–আয়েশ, সুবিধা ও স্থিতিশীলতা ছেড়ে নিজ মাতৃভূমিতে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
পারিবারিক সূত্রে জানা যায়, দেশের মানুষের পাশে থেকে কাজ করা, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত হওয়া এবং নিজ এলাকায় সময় দেওয়ার আগ্রহ থেকেই তাঁর এই প্রত্যাবর্তনের সিদ্ধান্ত। লন্ডনে দীর্ঘদিন বসবাস করলেও বাংলাদেশের প্রতি আব্দুল হাকিমের টান কখনো কমেনি।

স্থানীয়রা মনে করছেন, তাঁর অভিজ্ঞতা ও আন্তর্জাতিক জীবনের অর্জন দেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারে। বাংলাদেশে ফিরে তিনি সমাজ ও মানুষের কল্যাণে সক্রিয় ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা অনেকের।
আব্দুল হাকিমের এই সিদ্ধান্তকে অনেকে সাহসী ও অনুকরণীয় বলেও মন্তব্য করেছেন।


Share Option;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *