ইউরোভিশন ডেস্ক :জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন , একটি জাতির মোরালিটি যখন নষ্ট হয়ে যায় তাহলে এগুলো রেখে কাঠামোগত পরিবর্তন করে মূল পরিবর্তন করা যায়না । তিনি বলেন, সমস্যার সমাধানের একমাত্র পথ রাষ্ট্রের কাঠামো এবং নেতৃত্বের গুণগত পরিবর্তন করতে হবে ।
গতকাল ৩রা ডিসেম্বর বুধবার সন্ধ্যায় যুক্তরাজ্যের লুটনের একটি কমিউনিটি হলে ‘প্রবাসী ভয়েস লুটন’ এর আয়োজনে একটি বিশাল সূধী সমাবেশে অনুষ্ঠিত হয়। প্রবাসী ভয়েস লুটন এর সভাপতি জনাব শরীফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে জনাব মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, দেশের নেতৃত্বের নৈতিকমান উন্নয়ন হলে, দুর্নীতিমুক্ত হলে বিমানবন্দরে প্রবাসী হয়রানি সহ সকল সমস্যার অটোমেটিক সমাধান হবে।
তিনি বলেন, ফ্যাসিবাদ রাষ্ট্রের কাঠামোর সকল প্রতিষ্ঠান তছনছ করে দেওয়া হয়েছে। দেশ প্রেমিক ইসলামিক সরকার প্রতিষ্ঠিত হলে প্রবাসীদের দাবি পেশ করতে হবেনা । আমরা এগুলো পূরণ করার সব ধরনের উদ্যোগ গ্রহণ করবো।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, প্রবাসীদের ভোটাধিকার আদায়ে জামায়াত সর্বত্র সর্বোচ্চ ভূমিকা রেখেছে।
তিনি বলেন, দীর্ঘ ফ্যাসিবাদি শাসনামলে জামায়াত বহু নির্যাতন সইতে হয়েছে । শীর্ষ নেতৃত্বকে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল, অফিস বন্ধ করে দেওয়া হলো।
কিন্ত চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আজ বাংলাদেশের আকাশে নতুন সূর্য উদিত হয়েছে। এটি কেবলই ছিল আল্লাহর অশেষ করুনা আর সাহায্য। তিনি বলেন, আল্লাহর সন্তষ্টি অর্জন ছাড়া আখেরাতের সফলতা সম্ভব নয়। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার মাধ্যমেই আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই ।
আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে দেশের পক্ষে জাতির পক্ষে সত্যের পক্ষে ইসলামি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ইসলামের পক্ষে যার যার অবস্থান থেকে সামর্থ অনুযায়ী সর্বোচ্ছটুকু দিয়ে প্রচেষ্টা চালানোর আহবান জানান তিনি ।
মাওলানা হাফেজ শাহীদ আহমদ ও আরাফাত মিজানের যৌথ পরিচালনায় সমাবেশের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা সিদ্দিকুর রহমান। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউরোপীয় মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা।
এতে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন হকওয়েলরিং মসজিদের ইমাম ও সাবেক ছাত্রনেতা মাওলানা ফখরুল ইসলাম, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও সাবেক ছাত্রনেতা সৈয়দ তোফায়েল আহমেদ, সাবেক ছাত্রনেতা আব্দুল করীম জলিল, সাবেক শিক্ষক আশরাফ উদ্দিন, আবু আহমদ সিদ্দিক, মাওলানা মুজিব মাহমুদ, মাওলানা তাসনিম মজুমদার, ফজলুর রহমান, সাবেক ছাত্রনেতা ফখরুল আলম সেলিম, নাসিম এলাহী তুহিন প্রমুখ।
অনুষ্ঠানে লুটন কালচারাল গ্রুপ বিভিন্ন নাশিদ ও নির্বাচনী গান পরিবেশন করে সমাবেশে অংশগ্রহণকারীদের মাতিয়ে রাখেন।