সুনামগঞ্জ প্রতিনিধি: আসন্ন দিরাই উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সাবেক মেধাবী ছাত্রনেতা রেজাউল ইসলাম স্থানীয়ভাবে আলোচনায় রয়েছেন।জানা যায়, ছাত্রজীবনে সক্রিয় ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন রেজাউল ইসলাম। পরবর্তীতে তিনি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে এলাকায় পরিচিতি লাভ করেন। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে তিনি এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকা রাখার চেষ্টা করে যাচ্ছেন বলে স্থানীয়রা জানান।এলাকার কয়েকজন বাসিন্দা জানান,
শিক্ষিত নেতৃত্ব হিসেবে রেজাউল ইসলাম চেয়ারম্যান পদে প্রার্থী হলে তিনি ব্যাপক সাড়া পাবেন বলে তারা মনে করেন। স্থানীয়দের মতে, তিনি নির্বাচিত হলে দিরাই উপজেলার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করবেন বলে আশা করা যায়।
তবে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে রেজাউল ইসলামের আনুষ্ঠানিক ঘোষণা এখনো পাওয়া যায়নি। নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের প্রচারণা ধীরে ধীরে জোরদার হচ্ছে বলে জানা গেছে।