ভূমধ্যসাগরে মারা গেছে দিরাই’র আরও ২ যুবক।
ইমরান হোসাইন দিরাই-শাল্লা (সুনামগঞ্জ) :- লিবিয়া থেকে রাবারের বোটে করে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে সুনামগঞ্জের দিরাই উপজেলার আরও দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের একজনের নাম আব্দুল্লাহ (২২)। সে জগদল ইউপির রাজনগর (হালেয়া) গ্রামের আরজু মিয়ার ছেলে। অপরজনের নাম তায়েফ মিয়া( ২৫)। সে করিমপুর ইউনিয়নের মাটিয়াপুর গ্রামের আনোয়ার মিয়ার ছেলে। দিরাই থানার অফিসার ইনচার্জ এনামুল…